বিষণ্ন বিকেলে স্বস্তি এনে দেয় মনের মতো একটা গান। গান শুনতে শুনতে দুপুরের ক্লান্তি ভুলে যাওয়া যায় অনায়াসে। আবার রাতে ঘুমানোর আগে যদি মৃদু স্বরে কোনো গান বাজতে থাকে, তাহলে মন্দ হয় না। সকালে যদি শুনছি এটা, তো দুপুরে ওটা। তাই তো! অন্যদিকে এফএম রেডিওর কল্যাণে দিন-রাত কখনো এ দেশের গান বাজছে, কখনো অন্য দেশের। কিন্তু এটা যদি ফ্রান্স হতো, তবে বাইরের দেশের সংস্কৃতির সঙ্গে যোগাযোগ করতে হতো সময় বেঁধে। কেননা, সেখানকার আইন অনুযায়ী, সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত রেডিওতে প্রচারিত সংগীতের ৭০ শতাংশই হতে হবে ফ্রান্সের শিল্পীদের। রাত আটটার আগে বিদেশি শিল্পীর গান বাজানো যাবে না কিছুতেই। রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত কেবল রেডিওতে বাজানো যাবে বিদেশি শিল্পীর গান। আবার সকাল আটটার পরই দেশি সংগীতের সাগরে ডুবে যেতে হবে, তা সে বিদেশি শিল্পীদের গান তখন আপনাকে যতই টানুক না কেন।