বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধ্য বাসাবো থেকে তিনটি অবৈধ বিদেশি পিস্তল ও ১১০টির বেশি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে ডিবির জ্যেষ্ঠ কমিশনার ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।মহানগর পুলিশের জনসংযোগ এবং প্রকাশনা বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া দুজন হলো রানা ও তানভীর। রানা অবৈধ অস্ত্র বিক্রেতা এবং তানভীর অস্ত্র কিনতে এসেছিলেন।এ সময় ডিবি পুলিশ বেশকিছু ভুয়া অস্ত্রের লাইসেন্স এবং কিছু সরকারি কর্মকর্তার সিল উদ্ধার করেছে।