বিদেশি সাক্ষীর জন্য সমনের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা গোলাম আযমের পক্ষে দুজন বিদেশি সাক্ষীকে আনতে সমন জারির আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বৃহস্পতিবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম বর্তমানে আটক আছেন। ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, আসামিপক্ষ চাইলে যেকোনো সাক্ষী আনতে পারে। তবে সে সংখ্যা ১২ জনের বেশি হবে না। এ বিষয়ে ট্রাইব্যুনাল কোনো সমন জারি করতে চান না।গোলাম আযমের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য গতকাল বুধবার আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক ন্যাটোর সাবেক কর্মকর্তা জ্যাক ডেভারেল ও মিডলসেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম শাবাজকে আসামিপক্ষের সাক্ষী হিসেবে বাংলাদেশে আসার ক্ষেত্রে ভিসার সুবিধার জন্য সমন জারির আবেদন করেন।