বিদেশিদের এনসিটি পরিচালনার ভার দেওয়ার উদ্যোগে চট্টগ্রাম বন্দরে শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশিদের হাতে দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দরের চারটি শ্রমিক সংগঠন। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। ২৪ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে দুই ঘণ্টা এ কর্মসূচি পালন করা হবে।এ চারটি শ্রমিক সংগঠন হচ্ছে বন্দর জাতীয় শ্রমিক লীগ, জাতীয়তাবাদী শ্রমিক দল-সিবিএ, বন্দর ইসলামী শ্রমিক সংঘ ও বন্দর শ্রমিক লীগ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামছুল হক।শামছুল হক বলেন, ২৪ ফেব্রুয়ারি এনসিটি পরিচালনার জন্য দরপত্র গ্রহণ করা হবে। জমা পড়া দরপত্রগুলো বাতিল না করলে বন্দরে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।অন্যান্যের মধ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল-সিবিএর সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লা বাহার, ইসলামী শ্রমিক সংঘের সভাপতি কাজী জাহাঙ্গীর হোসাইন ও বন্দর শ্রমিক লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন। সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার এ চার সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানান তাঁরা।