বিদেশে উচ্চশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি আনন্দ মোহন কলেজের সমাজকর্ম বিভাগের সম্মান তৃতীয় বর্ষের একজন ছাত্র। আমি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র যেতে আগ্রহী। এ জন্য প্রয়োজন বিভিন্ন পরীক্ষা। যেমন টোয়েফ্ল্, জিআরই, আইইএলটিএস ইত্যাদি। আমার প্রশ্ন হলো, আমার কত স্কোর লাগবে? কোন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে? স্নাতক শেষ করে আমি সেখানে স্নাতকোত্তর করতে পারব কি না?মো. ফয়সাল আহম্মেদআনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।পরামর্শ: স্নাতক শেষ করে স্নাতকোত্তর করার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বা সমাজকর্ম বিভাগে সনদ প্রদান করে থাকে। এ ছাড়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষার তথ্য প্রদানের জন্য আমেরিকান সেন্টার রয়েছে, সেখান থেকেও আপনি নির্ভরযোগ্য তথ্য পেতে পারেন। আমেরিকান সেন্টারের লাইব্রেরিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য, ভর্তির যোগ্যতা, বিভিন্ন বিভাগের তথ্যসংবলিত বই ও নির্দেশিকা রয়েছে। সেখানে ইন্টারনেট সহযোগিতা প্রদান করা হয়ে থাকে। এতে করে আপনি একই জায়গা থেকে মোটামুটি সব তথ্য পেতে পারেন। এ ছাড়া যাঁরা যুক্তরাষ্ট্র যেতে আগ্রহী, তাঁদের তথ্য নেওয়ার নির্ভরযোগ্য মাধ্যম হতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। স্নাতকোত্তর করার জন্য সাধারণত টোয়েফ্ল্-এ ২৩৩ (কম্পিউটারভিত্তিক) ও ৫৫০ (লিখিত) পেতে হয়। জিআরইতে গ্রহণযোগ্য স্কোর থাকতে হবে। স্নাতকোত্তরের জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত আইইএলটিএস স্কোর চায় না। তবে আইইএলটিএসে ৭.৫ একটি গ্রহণযোগ্য স্কোর। এ ছাড়া পরীক্ষার ফি ও নিয়মাবলি জানার জন্য প্রোমেট্রিক অনুমোদিত আমেরিকান অ্যালাম্নাই অ্যাসোসিয়েশনে আপনি যোগাযোগ করতে পারেন।পরামর্শ দিয়েছেন—কাজী এম আহমেদ, শিক্ষাবিষয়ক পরামর্শক ও প্রধান নির্বাহী, ফিউচার লিডারস, আজীবন সদস্য, আমেরিকান অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন।তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল আমি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিষয়ে চতুর্থ বর্ষে পড়ছি। দেশে এবং বিদেশে এ বিষয়ের কেমন চাহিদা আছে? ভালো চাকরির জন্য আমার কি এ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া উচিত? কোনো স্বল্পমেয়াদি কোর্স করার সুযোগ আছে কি?আসিব, ই-মেইল: [email protected]পরামর্শ: বর্তমানে ইইই বিষয়টি অত্যন্ত চাহিদাসম্পন্ন। সরকারি ও বেসরকারি উভয় খাতে এর বিপুল চাহিদা রয়েছে। বেসরকারি বস্ত্র, কাগজ, ইস্পাত কারখানা, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যুেকন্দ্র ইত্যাদিতে তড়িত্ কৌশলের চাহিদা রয়েছে। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড, ডেসা, ডেসকো, পল্লীবিদ্যুতায়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড প্রভৃতি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ রয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায়। ভালো চাকরি পাওয়ার জন্য তাত্ত্বিক ও ব্যবহারিক দুই বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে এবং ইংরেজি ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এমএসসি করাটা পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। তবে বাংলাদেশে স্নাতক হওয়ার পরই সাধারণত চাকরি পাওয়া যায়। এ ক্ষেত্রে অভিজ্ঞতাকে কিছুটা গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। স্বল্পমেয়াদি কোর্স করার সুযোগ বাংলাদেশেই আছে। বিসিআইসি ও আইইবি থেকে এ ধরনের প্রশিক্ষণ, কোর্সের সময়সূচি ও তালিকা পেতে পারেন।পরামর্শ দিয়েছেন— শামীম আহসান, প্রকৌশলী এবং ব্যবস্থাপক, চ্যানেল ম্যানেজমেন্ট ও কারিগরি, সিমেন্স বাংলাদেশ লিমিটেড