বিদেশে থাকা বঙ্গবন্ধুর খুনিদের সম্পদ বাজেয়াপ্ত হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সচিবালয়ে আজ বুধবার ওই পলাতক আসামিদের ফিরিয়ে আনতে গঠিত টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়।সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ড পাওয়া আসামিরা আইনের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন না। তাঁরা রায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্পদ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। আইনমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করতে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে তত্পর হতে নির্দেশ দেওয়া হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।