বিদেশে যাওয়ার খরচ কমিয়ে আনতে হবে: প্রবাসীকল্যাণসচিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান বলেছেন, ‘যেকোনো মূল্যে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার খরচ কমিয়ে আনতে হবে। সরকার বিদেশগামী বাংলাদেশিদের সহায়তায় একটি ব্যাংক চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই ব্যাংক কাজ শুরু করবে।’আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রবাসী মন্ত্রণালয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আয়োজিত রিক্রুটিং মনিটরিং মেকানিজম বিষয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।আলোচনা সভায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী বলেছেন, ‘সব রিক্রুটিং এজেন্সির অফিস ঢাকায়। ওই অফিসগুলোকে জেলা ও বিভাগীয় পর্যায়েও নিয়ে যাওয়া হচ্ছে।’আলোচনা সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের বিশেষ শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।