বিদেশে যেতে দেওয়া হয়নি জামায়াত নেতা কামারুজ্জামানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান গতকাল সোমবার বিদেশে যেতে পারেননি। রাত সাড়ে নয়টার দিকে তাঁকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। রাতে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে তাঁর কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল।সূত্র জানায়, ২০ থেকে ২২ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক আল কুদস্ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কামারুজ্জামান রাত আটটার দিকে বিমানবন্দরে যান। ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা তাঁকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় তিনি দেশের বাইরে যেতে পারবেন না। কুয়ালালামপুর যেতে না পারায় রাত সাড়ে নয়টার দিকে তিনি বিমানবন্দর থেকে ফিরে আসেন। ইমিগ্রেশন বিভাগের একজন কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় কামারুজ্জামানকে বিদেশে যেতে দেওয়া হয়নি।