বিদেশের কারাগারে প্রায় ৫ হাজার ৩৫ জন বাংলাদেশি আটক রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশের বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় পাঁচ হাজার ৩৫ জন বাংলাদেশি নাগরিক আটক রয়েছেন।আজ সোমবার সংসদে বিএনপিদলীয় সাংসদ নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির পক্ষে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বিদেশের কারাগারে আটক ব্যক্তিদের মধ্যে সৌদি আরবে এক হাজার ৪৬, ভারতে ৩৩০, মালয়েশিয়ায় এক হাজার নয়, মিয়ানমারে ৭৪, ইরানে ৪২, থাইল্যান্ডে চার, চীনে আট, মালদ্বীপে ৩২, যুক্তরাজ্যে ১৮৮, পাকিস্তানে পাঁচ, কাতারে ৯৭, সিঙ্গাপুরে ১৮০, কুয়েতে ২৪৫, আরব আমিরাতে ৩০৮, তুরস্কে ১১, আজারবাইজানে সাত, বুলগেরিয়ায় দুই, কোরিয়ায় ১২, ওমানে ১৮৮, ব্রুনাইয়ে এক, দক্ষিণ আফ্রিকায় ২৬০, জিম্বাবুয়ে আট, তাঞ্জানিয়ায় নয়, কেনিয়ায় এক, আলজেরিয়ায় আট, জর্ডানে ১৯, মরিশাসে ১৪, বাহরাইনে ১২ এবং সাইপ্রাসে ২৪ জন। এ ছাড়া অন্যান্য দেশেও কিছুসংখ্যক বাংলাদেশি নাগরিক কারাবন্দী রয়েছেন।এঁদের কারাগার থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো আইনগত সহায়তাসহ অন্যান্য সহযোগিতা দিয়ে থাকে বলে তিনি জানান।স্বতন্ত্র সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী বলেন, ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। বর্তমানে বিশ্বের ৪৭টি দেশে বাংলাদেশের আবাসিক দূতাবাস রয়েছে। এসব দূতাবাস সমবর্তী দায়িত্বের মাধ্যমে আরও ৭২টি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করছে। এ ছাড়া বিশ্বের ৫৭টি দেশে ৭৯ জন অবৈতনিক কনসাল বা কনসাল জেনারেল নিয়োজিত রয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের ৪৭টি আবাসিক দূতাবাস, ৬৮টি অনাবাসিক দূতাবাস, ২৩ আন্তর্জাতিক সংস্থা ও ৪০ জন অবৈতনিক কনসাল বা কনসাল জেনারেল বাংলাদেশে নিয়োজিত রয়েছেন।তিনি বলেন, বহির্বিশ্বে সমর্কোন্নয়নের ক্ষেত্রে উলে¬্লখযোগ্য সাফল্য অর্জনের পাশাপাশি আমাদের কূটনৈতিক তত্পরতার মাধ্যমে অধিক মাত্রায় জাতীয় স্বার্থ সংরক্ষণ ও প্রসারের লক্ষ্যে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। বাসস