বিদেশের কারাগারে ২ হাজার ৪৫৯ বাংলাদেশি বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশের কারাগারে দুই হাজার ৪৫৯ জন বাংলাদেশি নাগরিক আটক রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বন্দী রয়েছেন মালয়েশিয়ার কারাগারে। সেখানে বাংলাদেশি বন্দীর সংখ্যা ৮৪৩ জন। এর বাইরে আরব আমিরাতে ৩৭৫ জন, যুক্তরাজ্যে ১৮৮ জন, সিঙ্গাপুরে ১৮০ জন, আলজেরিয়ায় ১৭৩ জন, ওমানে ১৬১ জন, কাতারে ১২৫, গ্রিসে ৭৮ জন আটক রয়েছেন।আজ সোমবার জাতীয় সংসদে শাহ জিকরুল আহমেদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে লিখিতভাবে উত্তরটি দেওয়া হয়।অপর এক প্রশ্নের জবাবে জানানো হয়, কারাবন্দী এসব বাংলাদেশিদের মুক্ত করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা দূতাবাস ও কনস্যুলেটগুলো নিয়মিত খোঁজখবর নিচ্ছে। আটক বাংলাদেশিদের প্রতি কারাগারে যথাযথ আচরণ করা হচ্ছে কি না, তাও সরেজমিন পরিদর্শন করা হয়। তিনি বলেন, বিদেশের কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।