বিদ্যা বিয়ে করবেন, তবে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালানের পুরুষ ভক্তদের জন্য সুখবর। এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না দ্য ডার্টি পিকচার-এর বোম্বাট। তবে ‘দিল্লিকা লাড্ডু’ তিনি গলাধঃকরণ করবেন ঠিকই। কবে? উত্তর বিদ্যার কাছেই, ‘বিয়ের মতো সামাজিক বন্ধনে আমার যথেষ্ট বিশ্বাস। এই জীবনটা এড়াতে পারি না। আমার ক্যারিয়ার এখন তুঙ্গে। মানসিক দিক থেকে আমি এখন অনেক সুখী। তবে এখনই বিয়ের কথা ভাবছি না।’ দ্য ডার্টি পিকচার-এর জন্য এখনো বাহবা কুড়াচ্ছেন বিদ্যা। সামনে আসছে নতুন ছবি কাহানি ও চান্দ ভাই। তাই বিদ্যার আসলে বিয়ে নিয়ে ভাবার মতো ফুরসতও নেই। ইউটিভি মুভিজের মুখ্য নির্বাহী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে প্রেমটা অবশ্য বেশ ভালো ছন্দেই আছে। আইএএনএস।