বিদ্যা সিনহা সাহা মীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭-এর আসরে প্রথম হয়ে বিনোদনজগতে পা রাখেন বিদ্যা সিনহা সাহা মীম। রূপের ছটায় জয় করেছেন অগণিত দর্শকের মন। চলচ্চিত্র, নাটক আর বিজ্ঞাপন যেখানে পা রেখেছেন, সেখানেই সাফল্য দেখিয়েছেন। তরুণ এই তারকার শৈশব-কৈশোর কেটেছে ভোলা ও কুমিল্লায়। তারপর বাসা বেঁধেছেন ঢাকা নগরে। বিদ্যা সিনহা সাহা মীম অভিনয়ের পাশাপাশি পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাঁর ব্যস্ত নাগরিক জীবনের কথা শুনেছেন অর্ক আসিফ।কাজের ফাঁকেশুটিংয়ের ফাঁকে সময় পেলে সহকর্মীদের সঙ্গে গল্পগুজব করি। এ ছাড়া ক্লাসের ফাঁকে বন্ধুদের নিয়ে আড্ডা মারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায়।খেতে যাইপুরান ঢাকার বিরিয়ানির কথা শুনলেই আমার জিবে জল চলে আসে। নোনতা আর মিষ্টি দুই রকমের বাখরখানিরই ভক্ত আমি। আর বাড়ির সামনে কেএফসি ও পিৎজা হাটে ইচ্ছে হলেই দৌড় দিই।ঘোরাফেরামাসের প্রায় ৩০ দিনই কোনো না কোনো কাজ থাকে। তাই বেড়াতে যাওয়ার অবসর পাওয়া কঠিন। যাও বা একটু-আধটু সময় পাই, বাড়ির সবাই মিলে গ্রামের বাড়ি রাজশাহীতে যাই।কেনাকাটাদেশের বাইরেই বেশির ভাগ কেনাকাটা করি। শুটিংয়ের জন্য প্রয়োজনীয় জামাকাপড় নিজেই কিনি। এ ক্ষেত্রে ‘ক্যাটস আই’ বা ‘এক্সটেসি’র মতো ব্র্যান্ডের দোকানেও যেমন যাই, তেমনি দেশীয় বুটিক হাউসেও কেনাকাটা করি।বিনোদনআমার কাছে বিনোদন বলতে ল্যাপটপে ফেসবুক ঘাঁটা আর টেলিভিশন দেখা। সন্ধ্যা আর গভীর রাত কোনো সময়ের পার্টিতেই আমি নেই। তবে মাঝেমধ্যে পারিবারিক পার্টিগুলোয় না গিয়ে পারি না।খেলাধুলাছোটবেলায় খেলাধুলার প্রতি ঝোঁক থাকলেও এখন আর সেটা হয়ে ওঠে না। বাড়ির ছাদে যে একটু ব্যাডমিন্টন বা টেনিস খেলব, তো খেলার সঙ্গী পাব কোথায়?জীবন থেকে নেওয়াঅভিনয়ের খাতিরে একবার উত্তরার মাসকট প্লাজার সামনের রাস্তায় ভিক্ষার থালা হাতে নিয়ে নেমেছিলাম। সে যাত্রায় আমি আর সহশিল্পী জয় দুজনই কালি মেখেও নিজের চেহারা জনগণের সামনে লুকাতে পারিনি। এ ছাড়া বস্তির জীবন কাকে বলে, তা এখন আমি হাড়ে হাড়ে বুঝি অভিনয়ের জন্য বস্তির খুপরিঘরে থাকার অভিজ্ঞতার পর।নগর ফ্যাশনফ্যাশন তো সব সময় সময়ের সঙ্গেই বদলায়। আমি চেষ্টা করি অন্যদের চেয়ে একটু আলাদা থাকতে। তার জন্য যে খুবই জাঁকজমকপূর্ণ পোশাক পরা লাগবে তা কিন্তু নয়। সাদামাটা একটা সালোয়ার-কামিজ পরে মাথার চুলটা গুছিয়ে কপালে একটা ছোট্ট টিপ পরলেই কিন্তু অন্যদের চেয়ে আলাদা করে সাজানো যায় নিজেকে।বদলে যাকঅবশ্যই ঢাকার যানজট। ঢাকার বস্তিবাসীদের পুনর্বাসন করা গেলে অনেক ভালো হতো।তরুণ কণ্ঠধূমপানের মতো বাজে অভ্যাসটা বাদ দিলে হয় না! উত্ত্যক্তকারী তরুণদের বলছি, রাস্তাঘাটে কিংবা স্কুল-কলেজের সামনে মেয়েদের উত্ত্যক্ত করার আগে একবার নিজের বোনের কথা ভাবা উচিত।