বিদ্যার দৃষ্টিতে নারীর ক্ষমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন বলিউড তারকা বিদ্যা বালান। ডার্টি পিকচার ছবিতে অভিনয়ের জন্য তিনি এবারের পুরস্কারটি পেলেন; এতে তাঁর বেশ সাহসী ভূমিকা ছিল। এই সাহস ও ক্ষমতার দিক দিয়ে ভারতীয় নারীরা কতটা এগিয়েছেন, টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তা বলেছেন তিনি। বিদ্যা বলেন, ‘অনেক দিক দিয়েই আমরা এগিয়েছি। নারীরা আজকাল আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রকাশ করছেন, দাবি করছেন তাঁদের অধিকার। তবে এর পরও নারীরা, বিশেষ করে গ্রামীণ এলাকায় শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত।’ টিএনএন।