বিদ্যার সন্তুষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যা যা বলছেন, তার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়—মেঘ না চাইতেই বৃষ্টি। ৭ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হলো ভারতে। বিদ্যা সেখানে লেখালেন নিজের নাম সেরা অভিনেত্রী হিসেবে। দ্য ডার্টি পিকচার মুক্তি পাওয়ার পর বিদ্যার ভক্তের সংখ্যাও বেড়ে গেছে চক্রবৃদ্ধি হারে। সব দেখেশুনে তাই এই তারকা সন্তুষ্ট এসব প্রাপ্তিতে, ‘খুব সুখী আমি। সত্যি কথা বলতে, ভাষায় বোঝাতে পারব না কতটা সুখী আমি।’ বিদ্যার স্বপ্ন ছিল, ক্যারিয়ারে যেন অন্তত একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করতে পারেন। ২০০৫ সালে পরিণীতা ছবি দিয়ে বলিউডযাত্রা শুরু করা এই অভিনেত্রীর সেই স্বপ্ন পূরণ হলো; বললেন, ‘জীবনে যা চেয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি।’ আইএএনএস।