বিদ্যার স্বস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য ডার্টি পিকচার ছবিতে অভিনয় করে ভক্ত-দর্শকের কাছ থেকে ‘ক্লিন’ মন্তব্যে ভেসে যাচ্ছেন বিদ্যা বালান। তবে ভয়ে ভয়ে ছিলেন তাঁর মা-বাবাকে নিয়ে। ঠোঁটে সিগারেট, খোলামেলা পোশাক—সব মিলিয়ে ছবিটি দেখে মা-বাবা কী বলেন, তা নিয়ে বেশ চিন্তিতই ছিলেন এই বলিউড তারকা। তবে বাইরে দর্শক যেমন প্রশংসায় পঞ্চমুখ, ঘরেও ঠিক তেমনই মন্তব্য শুনে হাওয়ায় ভাসছেন বিদ্যা। জানালেন সেই অনুভূতির কথা, ‘মাস খানেক আগে ছবিটি মুক্তি পেয়েছে। তার পর থেকে অনেক প্রশংসা শুনছি। তবে হূদয়ে সবচেয়ে বেশি দোলা দিয়েছে আমার মা-বাবার মন্তব্য। তাঁরা বলেছেন, ছবিটি শুরু হওয়ার পাঁচ মিনিট পর থেকে নাকি তাঁরা ভুলে গিয়েছিলেন, আমি তাঁদের মেয়ে! এটা একটা বড় প্রাপ্তি।’ পিটিআই।