বিদ্যালয় স্বাস্থ্যসেবা কেন্দ্র চেনে না শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের প্রাণকেন্দ্র গোপালপুর মহল্লার একতলা একটি ভবনে বিদ্যালয় স্বাস্থ্যসেবা কেন্দ্র। এখানে পৌর এলাকার বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ শিক্ষার্থী এই কেন্দ্র সম্পর্কে জানে না। স্বাস্থ্যসেবা কেন্দ্র সূত্রে জানা যায়, এখানে দুজন চিকিৎসক থাকার কথা। একজন চিকিৎসক কেন্দ্রে বসে শিক্ষার্থীদের চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ দেবেন, অন্যজন বিভিন্ন স্কুলে গিয়ে।এদিকে এলাকাবাসী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই কেন্দ্র সম্পর্কে তারা অনেকেই অবগত নয়।এলাকাবাসী জানায়, বিদ্যালয় স্বাস্থ্যসেবা কেন্দ্রের পাশেই রয়েছে ছেলেদের স্কুল ‘জাগির হোসেন একাডেমী’। এখানকার দু-একজন ছাত্রকে মাঝেমধ্যে কেন্দ্রটিতে চিকিৎসা নিতে দেখা যায়। অন্য শিক্ষার্থীদের কখনো এখানে আসতে দেখা যায়নি।পাবনা জেলা স্কুলের ছাত্র রাশেদুল ইসলাম জানায়, সে শুনেছে যে শহরে তাদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার জন্য একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। কিন্তু সেটা কোথায় তা তার জানা নেই।এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ আলী বলেন, ‘চিকিৎসকের একটি পদ শূন্য থাকায় কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। তবে কাজ যে হচ্ছে না তা নয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে চিকিৎসা নেয়। তবে তা সংখ্যায় কম। আমরাও বিভিন্ন স্কুলে গিয়ে তাদের চিকিৎসা দিয়ে থাকি।