বিদ্যালয়ের কক্ষে আট বছর ধরে বসবাস করছে একটি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল শহর প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে আট বছর ধরে এক নারীর বসবাসের অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া ছাড়াও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।স্বামী পরিত্যক্তা রোকেয়া খাতুন বিদ্যালয়ের আয়া ও নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। তিনিই ওই কক্ষে বাস করেন।স্কুলসংলগ্ন এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী জানান, শিক্ষা কর্মকর্তাদের চোখের সামনে ওই পরিবারটি দীর্ঘ আট বছর ধরে বিদ্যালয়ের কক্ষে বসবাস করে আসছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিও এ ব্যাপারে নীরব। স্থানীয় ক্রীড়াবিদসহ অনেকের অভিযোগ, মাদকসেবীরা নিয়মিত এখানে আসর জমায় এবং রাতে নানা অপরাধমূলক কাজ হয়ে থাকে।সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের পূর্ব পাশের একটি কক্ষে বাস করে ওই পরিবার। বৈদ্যুতিক আলো ও পাখা থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে ওই কক্ষে। হাঁস-মুরগি এমনকি ছাগলও পালন করে তারা।অভিভাবক রোকসানা খাতুন বলেন, ‘কীভাবে ওই মহিলা দীর্ঘদিন ধরে এখানে বাস করছে, তা দেখার কি কেউ নেই? অন্য জায়গায় বাসা ভাড়া করে থাকুক।’নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, গত চারদলীয় জোট সরকারের সময় স্কুলের ব্যবস্থাপনা পর্ষদের তৎকালীন সভাপতি সরদার আবু সাঈদ (স্ট্যাটার সাঈদ) ও কতিপয় শিক্ষিকার অনুরোধে এক রেজুলেশন করে রোকেয়া খাতুনকে থাকার অনুমতি দেওয়া হয়। তার বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কানেও তোলা হয়েছিল। এ ব্যাপারে পরিষদ একটি সভাও করে। পরে ওই মহিলা ক্ষমা চাওয়ায় তাঁকে ক্ষমা করা হয়। থাকার অনুমতি ঠিকই বহাল থাকে।একজন শিক্ষক জানান, রোকেয়া ও তার ছেলের বউকে স্কুলের দু-একজন শিক্ষিকার বাসায় কাজ করতে দেখেছেন। শিক্ষকসহ স্কুলের ছাত্রছাত্রীর কাছ থেকে দু-এক টাকা নিয়ে রোকেয়ার বেতন দেওয়া হয়। একবার পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। কিছুদিন বাইরে থাকার পর তাকে আবার এখানে আনা হয়েছে। স্রেফ কতিপয় প্রভাবশালী শিক্ষিকার স্বার্থের জন্য তাকে এখানে রাখা হয়েছে। বর্তমানে স্কুল পরিচালনা কমিটি নেই।