বিদ্যুত নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, অতীতে যারা বিদ্যুত্ উত্পাদন না করে দুর্নীতি করেছে, তারা এখন বিদ্যুত্-সংকটকে পুঁজি করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। গত দুই দিনে বিদ্যুত্-সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুেকন্দ্রে হামলা ও অবরোধের পেছনে তাদের কোনো চক্রান্ত আছে কি না, তা খতিয়ে দেখা হবে।আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।