বিদ্যুতের অভাবে মানুষ কষ্ট পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুতের অভাবে মানুষ প্রচণ্ড কষ্ট পাচ্ছে। নতুন শিল্পকারখানা গড়ে উঠছে না। এটি এখন জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। তিনি বলেন, ২০১৫ সালের মধ্যে দেশে বর্তমান উৎদনের দ্বিগুণ বিদ্যুৎ উৎদন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে নতুন নয় হাজার ২৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন করা হবে। এ ছাড়া জলবিদ্যুৎ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পরমাণু বিদ্যুৎকন্দ্র করার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে।প্রধানমন্ত্রী আজ সোমবার রাতে নবম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন। প্রায় পৌনে এক ঘণ্টার বক্তব্যের বেশির ভাগ সময় জুড়েই ছিল বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তাঁর উদ্বেগ এবং সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা। শেখ হাসিনা জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণের জন্য আমরা কাজ করছি। তাই জনগণের কাছে আমরা কিছু লুকাতে চাই না।’ দেশবাসীর সহায়তা চেয়ে তিনি বলেন, ‘গত সাত বছরে কোনো বিদ্যুৎ উত্পাদন না করায় এ দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন সরকার পরিচালনায় এসে আমরা বিপদে পড়ে গেছি। কারণ, আগের সরকারগুলো একটু উত্পাদন করলেও আজ এ অবস্থা হতো না।’ প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুতের সমস্যা সমাধানে এখনো এক থেকে দুই বছর সময় লাগবে। আগামী বছর থেকে বিদ্যুৎ সংকট থেকে উত্তরণ শুরু হবে। গত এক বছরে নতুন বিদ্যুতৎ উত্পাদন হলেও চাহিদার তুলনায় তা খুব কম। তিনি বলেন, ‘এখন আমরা কঠিন সময়ের মধ্যে পড়েছি।’ সংসদ নেতা বলেন, গত সাত বছরে বিদ্যুতের সঞ্চালন লাইনও সেভাবে করা হয়নি। ফলে উত্পাদন বাড়ালেও বিদ্যুত্ সরবরাহ করা সম্ভব নয়। তিনি বলেন, ‘জনগণ আমাদের অনেক আশা নিয়ে ভোট দিয়েছে। আমরা সেই আশা পূরণের জন্য কাজ করছি। জনগণকে বলব, ধৈর্য ধরতে। আমরা বসে নেই, কাজ করছি।’শেখ হাসিনা বলেন, আগামী বছরের মধ্যে নতুন এক হাজার ১৭০ মেগাওয়াট বিদ্যুতৎ উত্পাদিত হবে। ২০১২ সালের মধ্যে দুই হাজার ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তিনি বলেন, ‘ভারত থেকে প্রাথমিকভাবে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারব। এ জন্য আগামী জুনেই কাজ শুরু হবে।’