বিদ্যুতের দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে এবং ঘন ঘন বিদ্যুত্ বিভ্রাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা এলাকায় ঘণ্টাব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকেরা। আজ শুক্রবার সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত এ অবরোধ চলে। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয় তারা। এ সময় শতাধিক যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।চান্দুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডলি রানী দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী হারিস মিয়া ও সাংগঠনিক সম্পাদক শামীম চৌধুরীর নেতৃত্বে পাঁচ শতাধিক লোক মহাসড়ক অবরোধ করে। পরে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার সঞ্চয় কুমার সরকারসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।