বিদ্যুতের দাবিতে ঢাকা কলেজের ছাত্রদের সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের দাবিতে ঢাকা কলেজের ছাত্ররা আজ রাতে আধা ঘণ্টা জন্য নিউমার্কেট-ধানমন্ডি সড়ক অবরোধ করেন। ফলে ওই এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রথম আলোকে জানান, রাত পৌনে আটটার দিকে ছাত্রাবাসগুলোতে বিদ্যুত্ চলে গেলে ক্ষুব্ধ ছাত্ররা রাস্তায় নেমে আসেন। তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে শান্ত করে। এরপর বিদ্যুত্ কার্যালয়ে যোগাযোগ করা হয়। বিদ্যুত্ এলে তারা অবরোধ তুলে নেন।