বিদ্যুতের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। আজ সোমবার বেলা পৌনে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ থাকায় মহাসড়কের দুই পাশে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।অবরোধকারীদের পক্ষে বাঘের বাজার এলাকার বাবুল হোসেন প্রধান জানান, দিনে ৩০ থেকে ৪০ বার বিদ্যুৎ যাওয়া-আসা করে। তাই এলাকাবাসী অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যুতের দাবিতে অবরোধকারীরা মাওনা চৌরাস্তা আঞ্চলিক বিদ্যুৎ অফিসের উপসহকারী প্রকৌশলী মহিউদ্দিনের বিরুদ্ধে স্লোগান দিয়ে ও মিছিল করে মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে অবরোধকারীদের বিদ্যুত্ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আহ্বান জানালে তারা অবরোধ তুলে নেয়। মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলতাফ হোসেন জানান, সড়ক অবরোধ না করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার অনুরোধ জানালে অবরোধকারীরা বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয়।