বিদ্যুতের দাবিতে স্মারকলিপি পেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজান মাসে ইফতারি ও সেহিরসহ রোপা আমন আবাদে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে যশোরের মনিরামপুরের ক্ষুদ্র সেচযন্ত্র মালিক সমিতি স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক বরাবর গত ৯ জুলাই স্মারকলিপি দিয়েছে। সংগঠনের সভাপতি তবিবর রহমান ও সাধারণ সম্পাদক বাবুল আকতার স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানদের ইফতার ও সেহিরতে এবং রোপা আমন আবাদের সেচযন্ত্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর (মনিরামপুর) মহাব্যবস্থাপক (জিএম) সালাহউদ্দীন আল বিতার বলেন, ‘চেষ্টা করছি, যাতে রমজান মাসে মানুষের দুর্ভোগ কিছুটা কমানো যায়।’