বিদ্যুতের দাম ফের বাড়ল, মার্চ থেকেই কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম আবারও বাড়ল। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম প্রতি ইউনিটে ০.৩০ টাকা এবং পাইকারি দাম ০.২৮ টাকা বাড়ানো হয়েছে। ১ মার্চ থেকে এটি কার্যকর বলে বিবেচিত হবে।আজ বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ বছর এ নিয়ে দ্বিতীয় দফায় পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম বাড়ানো হলো।