বিদ্যুতের দাম বাড়াতে ডাকা সম্মেলন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার জন্য ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিইআরসি থেকে সাংবাদিকদের জানানো হয়, বিকেল পাঁচটায় সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে। কিন্তু বেলা আড়াইটায় জানানো হয়, বৈঠকটি স্থগিত করা হয়েছে। এর আগে সকালে কমিশনের একটি সূত্র জানায়, সরকারের নীতিনির্ধারক মহলের চাপে এনার্জি রেগুলেটরি কমিশন আবারও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। জানা গেছে, বিদ্যুতের পাইকারি দাম বাড়বে শতকরা ৩০ ভাগ, আর খুচরা পর্যায়ে বাড়বে ২৪ থেকে ৩০ ভাগ।বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম চার টাকা দুই পয়সা। আর খুচরা পর্যায়ে ১০০ ইউনিট পর্যন্ত তিন টাকা পাঁচ পয়সা, ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত চার টাকা ২৯ পয়সা এবং ৪০০ ইউনিটের বেশি হলে সাত টাকা ৭৯ পয়সা।