বিদ্যুতের দাম বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। ১ মার্চ থেকে এটি কার্যকর হচ্ছে। আজ বিকেল চারটার দিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।পিডিপির গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম গড়ে ৬ দশমিক ০৩ শতাংশ বাড়ানো হচ্ছে। এ ছাড়া ডিপিডিসি এলাকায় ৬ দশমিক ৯৯ শতাংশ, ডেসকো এলাকায় ৬ দশমিক ২৯ শতাংশ, পশ্চিমাঞ্চলীয় বিদ্যুত্ কোম্পানির এলাকায় ৫ দশমিক ৯৮ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়ছে। তবে কৃষি ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুতের মূল্য আগের মতোই থাকছে। এসব এলাকায় দাম বাড়ানো হয়নি।