বিদ্যুতের দাম বাড়ল ২১ শতাংশ
দেশের পাঁচটি বিতরণ কোম্পানির অধীন সব শ্রেণীর বিদ্যুত্গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুতের এই মূল্য বৃদ্ধির গড় হার ২১শতাংশ। এই বৃদ্ধির ফলে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম দাঁড়িয়েছে ৫ টাকা ২ পয়সা। দাম বাড়ার আগে প্রতি ইউনিটের গড় মূল্য ছিল চার টাকা ১৬ পয়সা। বর্ধিত এই দাম আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।এর আগে কৃষি, সেচ, দাতব্য ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যবহূত বিদ্যুতের মূল্য বাড়ানো না হলেও এবার ৫ শতাংশ হারে এসব প্রতিষ্ঠানেও দাম বাড়ানো হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) অনুষ্ঠিত বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন দাম বাড়ানোর ঘোষণা দেন। কমিশনের সদস্য মো. ইমদাদুল হক ও সেলিম মাহমুদ এতে উপস্থিত ছিলেন।