বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনজীবনে বিপর্যয়: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যুতের দাম বাড়ানোর কারণে জনজীবনে আরও বিপর্যয় নেমে আসবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।আজ শুক্রবার বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত যৌথসভার শুরুতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।মহানগরের প্রতিটি থানায় বিএনপির আজকের বিক্ষোভ সমাবেশ সফল করতে এই যৌথসভার আয়োজন করা হয়। সারা দেশের অন্যান্য থানা ও উপজেলায়ও একই কর্মসূচি পালিত হবে।মির্জা ফখরুল বলেন, সরকারের জুলুম-নির্যাতন সীমা ছাড়িয়ে যাচ্ছে। বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে। সাধারণ মানুষও এদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণহীন। এরপর প্রতিনিয়ত গ্যাস, বিদ্যুত্, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে মানুষের আজ নাভিশ্বাস অবস্থা।ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার একের পর এক গুম, হত্যা চালাচ্ছে। কারও এখন নিরাপদে পথচলার সুযোগ নেই। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাও নেই। কাকে কখন ধরে নিয়ে যাচ্ছে, কখন মেরে ফেলা হচ্ছে, এসবের কোনো জবাবদিহি এখন আর নেই। ব্যক্তিগত আক্রোশের কারণেও অসংখ্য গুম, হত্যার মতো ঘটনা ঘটছে। তিনি বলেন, সরকার বলছে জঙ্গিবাদ বিএনপির সৃষ্টি। এটা মোটেও ঠিক নয়। জঙ্গিবাদের শুরু আওয়ামী লীগের আমল থেকে। তাদের সময়ই প্রথম উদীচীর অনুষ্ঠানে জঙ্গি হামলা হয়েছিল।মির্জা ফখরুল আজ বিএনপির থানা, উপজেলায় বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য মহানগরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার মারমুখী। তারা বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতেও বাধা দিচ্ছে। তার পরও প্রতিটি থানায় অন্তত একটি করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের জন্য নেতাদের নির্দেশ দেন তিনি।যৌথসভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। তিনি বলেন, সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এতে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হবে। তাই এই ইস্যুতে কোনো কর্মসূচি দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে ভারপ্রাপ্ত মহাসচিবের প্রতি তিনি আহ্বান জানান।সভায় মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক, থানা ও ওয়ার্ডের নেতা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।কাল সারা দেশে বিক্ষোভ: বিএনপির গণমিছিলে বাধা, গুপ্তহত্যা বন্ধ ও নেতা-কর্মীদের গ্রেপ্তার-হয়রানির প্রতিবাদে আগামীকাল শনিবার সারা দেশের প্রতিটি থানা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। গত বৃহস্পতিবার দলটি এ কর্মসূচি ঘোষণা করে।