বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই মুহূর্তে বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনকে বিপর্যস্ত করবে। এর ফলে কৃষি ও শিল্প খাতও ভয়াবহ বিপর্যয়ে পড়বে। বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার পাঠানো এক বিবৃতিতে ফখরুল ইসলাম এসব কথা বলেন।বিএনপির এই নেতা বলেন, দেশে ক্রমবর্ধমান বিদ্যুত্ ঘাটতি এবং তীব্র লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কিন্তু সরকার বিদ্যুত্ উত্পাদনের কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে দাম বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে শিল্প, কৃষি উত্পাদনসহ শিক্ষার্থীদর ও সার্বিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত এবং দুর্বিষহ করে তুলেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরীক্ষার্থীরা।বিএনপির এই নেতা বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল এবং নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবি জানান।উল্লেখ্য, সরকার কৃষি খাত ও ধর্মীয় প্রতিষ্ঠান ব্যতিরেকে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।