বিদ্যুতের নতুন সংযোগ এপ্রিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুর‌্যা-সংযোগের জন্য নতুন আবেদনপত্র গ্রহণ ও ডিমান্ড নোট ইস্যু করা হবে আগামী মাস থেকে। এপ্রিল থেকে নতুন সংযোগ পাওয়া যাবে। তবে এ জন্য সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনসহ আগের সব শর্ত বহাল থাকবে।বিদ্যুর‌্যা, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সংযোগের ক্ষেত্রে শর্ত হচ্ছে, দুই কিলোওয়াটের বেশি চাহিদার ক্ষেত্রে বিভিন্ন ক্ষমতার সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) ব্যবহার না করা, গবেষণার জন্য কোনো ল্যাবরেটরিতে এসি ব্যবহার করতে হলে সরকারের পূর্বানুমতি গ্রহণ ও প্রত্যেক নতুন গ্রাহকের বিদ্যুর‌্যা-সাশ্রয়ী (সিএফএল) বাল্ব ব্যবহার। যে গ্রাহকের ডিমান্ড নোট আগে ইস্যু হবে, তিনি আগে সংযোগ পাবেন।দেশে চাহিদার তুলনায় প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকায় গত বছর এপ্রিল মাসে প্রথমে তিন মাসের জন্য নতুন বিদ্যুর‌্যা-সংযোগ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এরপর তা আরও তিন মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। তারপর তা আরও এক মাস বাড়িয়ে ৩০ অক্টোবর করা হয়। এরপর নতুন সংযোগের জন্য নীতিমালা তৈরির জন্য আরও এক সপ্তাহ সময় নেওয়ার পর গত ৭ নভেম্বর থেকে শর্ত সাপেক্ষে নতুন সংযোগ পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়।বিদ্যুর‌্যা প্রতিমন্ত্রী এনামুল হকের সভাপতিত্বে সভায় জানানো হয়, গত ৭ নভেম্বর পর্যন্ত মোট ডিমান্ড নোট ইস্যু করা ছিল ৬৯ হাজার ৯৩৯টি। তখন থেকে চলতি মাসের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে মোট ৫৮ হাজার ৩৩৯টি নতুন সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে সৌর প্যানেল বসিয়ে সংযোগ নেওয়ার সংখ্যা ৬৫৯।ওই সময়ের মধ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) তিনটি সৌর প্যানেলসহ মোট সংযোগ দিয়েছে ২৮টি। ডেসকো দিয়েছে ১৪টি সৌর প্যানেলসহ ৯৪টি। ওজোপাডিকো দিয়েছে পাঁচটি সৌর প্যানেলসহ ৬৮৬টি। পিডিবি দিয়েছে ১৬টি সৌর প্যানেলসহ এক হাজার ৩৯০টি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড দিয়েছে ৬২১টি সৌর প্যানেলসহ ৫৬ হাজার ২০১টি নতুন সংযোগ। এ জন্য মোট ৯৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা বেড়েছে।বাকি ১১ হাজার ৬০০টি সংযোগও শর্তপূরণ সাপেক্ষে দেওয়া হবে। এর পাশাপাশি আগামী মাস থেকে নেওয়া নতুন আবেদন ও ডিমান্ড নোটের বিপরীতেও শর্ত সাপেক্ষে পর্যায়ক্রমে সংযোগ দেওয়া হবে।সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুর‌্যাসচিব আবুল কালাম আজাদ, পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবিরসহ এই খাতের সব সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সেচের জন্য বিদ্যুর‌্যা সরবরাহ করার কারণে আবাসন প্রকল্পগুলোকে বিদ্যুর‌্যা-সংকটের বিষয়টি আরও কিছুদিন মানতে হবে।