বিদ্যুতের নতুন সংযোগ ১৫ মে থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বিদ্যুত্সংযোগের জন্য যেসব গ্রাহকের অনুকূলে গত ৩১ মার্চ পর্যন্ত চাহিদাপত্র (ডিমান্ড নোট) বরাদ্দ করা হয়েছে, তাঁরা আগামী ১৫ মে থেকে সংযোগ পেতে শুরু করবেন। এবার সংযোগ দেওয়া হবে ৫০০ কিলোওয়াট পর্যন্ত চাহিদার সব শ্রেণীর গ্রাহককে। যেসব গ্রাহকের চাহিদা আরও বেশি, তাঁদের সংযোগ দেওয়ার বিষয়ে এই মাসের মধ্যেই সিদ্ধান্ত নেবে সরকার।বিদ্যুতের নতুন সংযোগের বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী, বিদ্যুত্সচিব মো. আবুল কালাম আজাদ, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন বিতরণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে বিদ্যুত্সচিব সাংবাদিকদের জানান, পর্যায়ক্রমে নতুন সংযোগ দেওয়া অব্যাহত থাকবে। এতে বিদ্যুত্ পরিস্থিতি খারাপ হওয়ার কোনো আশঙ্কা নেই। কারণ, নতুন নতুন বিদ্যুেকন্দ্র উত্পাদনে আসছে। আগামী জুন মাস নাগাদ প্রায় ৬০০ মেগাওয়াট নতুন বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত হবে।নতুন গ্যাস-সংযোগ চালু করার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আগামী বাজেটে এলপি গ্যাসের ওপর থেকে শুল্ক-কর কমানোর প্রস্তাব করা হবে। এলপি গ্যাসের সরবরাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। আর বিদ্যমান পাইপলাইনে গ্যাসের দাম বাড়ানো হবে।