বিদ্যুতের পাইকারি দাম বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের পাইকারি দাম ৩৩ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দফায় এই দাম বাড়বে। প্রথম দফায় আগামী ১ ডিসেম্বর থেকে ১৬ দশমিক ৭৯ শতাংশ দাম বাড়বে। আর দ্বিতীয় দফায় ১ ফেব্রুয়ারি থেকে ১৪ দশমিক ৩৭ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়বে। প্রতিবার প্রতি ইউনিটে ৪৭ পয়সা করে দাম বাড়বে। তবে ভোক্তা পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না।আজ বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।