বিদ্যুতের সরবরাহ ও বিতরণে ব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতিরিক্ত বিদ্যুত্ উত্পাদন করা হলেও যথাসময়ে সরবরাহ ও বিতরণ করা যাচ্ছে না। তিনি বিদ্যুত্ সরবরাহ, বিতরণ ও সঞ্চালন লাইনের উন্নয়ন করার জন্য মন্ত্রণালয়কে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।আজ সোমবার বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা বৈঠকে বিদ্যুত্, গ্যাস ও কয়লার উত্পাদন ও সরবরাহব্যবস্থা উন্নত করার ওপর জোর দেন। তিনি বলেন, জ্বালানি খাত, বিশেষ করে গ্যাসের উত্পাদন বাড়াতে হবে। নতুন পাইপলাইন দ্রুত স্থাপন করতে হবে।প্রধানমন্ত্রী কয়লা খাতের উন্নয়নের জন্য উচ্চমানসম্পন্ন কারিগরি কমিটি গঠন করার নির্দেশ দেন।বৈঠকে বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।