বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জাহাঙ্গীরের বাড়ি উপজেলার নামাপাড়া গ্রামে। তাঁর বাবার নাম আবদুল বারেক। তিনি ভাওয়াল কনস্ট্রাকশন কোম্পানির শ্রমিক ছিলেন।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এ এইচ এম কামাল জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের পঞ্চম তলায় টাইলস স্থাপনের কাজ করছিলেন জাহাঙ্গীর। অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হন তিনি। তাঁকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতে জাহাঙ্গীরের মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার প্রথম আলো ডটকমকে জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।