বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস সরবরাহ বৃদ্ধি পাওয়া ও মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ইউনিটটি চালু হওয়ায় গত বুধবার রাতে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে চার হাজার ৬০৬ মেগাওয়াট। দেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড। এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল চার হাজার ২৯৬ মেগাওয়াট। গত বছর ১৮ সেপ্টেম্বর ওই পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।পিডিবি সূত্র জানায়, গত বুধবার পেট্রোবাংলার কাছ থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৮৫ কোটি ৮০ লাখ (৮৫৮ মিলিয়ন) ঘনফুট গ্যাস পাওয়া গেছে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সর্বোচ্চ চাহিদা রয়েছে আরও প্রায় পাঁচ কোটি ঘনফুট বেশি।সরকারি সূত্র জানায়, গত বুধবার বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড হলেও গতকাল বৃহস্পতিবার আবার তা কিছুটা কমে গেছে। পিডিবি গতকাল সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ধরেছিল সাড়ে চার হাজার মেগাওয়াট। চাহিদা ধরা হয় পাঁচ হাজার ৩০০ মেগাওয়াট। গ্যাস সরবরাহে কিছুটা অনিশ্চয়তা এবং অনেক বিদ্যুৎ কেন্দ্রেও ত্রুটি দেখা দিতে পারে—এই আশঙ্কায় উৎপাদনের লক্ষ্যমাত্রা গত বুধবারের চেয়ে কম ধরা হয়।