বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি, পর্যটন ও সেবা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।সফররত সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল বিন আবদুল আজিজ আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ আগ্রহের কথা জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।শেখ হাসিনা সৌদি আরবকে সে দেশের নতুন নতুন প্রকল্পে বাংলাদেশ থেকে বেশি সংখ্যক চিকিৎসক, প্রকৌশলী, প্যারামেডিকস, নার্স, আইটি বিশেষজ্ঞ, হিসাবরক্ষক এবং দক্ষ ও আধা দক্ষ শ্রমিক নিয়োগের অনুরোধ জানান।প্রধানমন্ত্রী সৌদি প্রিন্সকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক নিয়োগ করায় সৌদি আরবকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি কয়েক শ্রেণীর শ্রমিক নিয়োগের ওপর থেকে বিধিনিষেধ অপসারণের ওপর জোর দেন। পরে প্রধানমন্ত্রী সৌদি প্রিন্সকে ‘বাংলাদেশ মৈত্রী পদক’ প্রদান করেন।বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজজামান, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। বাসস।