জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল-২০১০ পাস হওয়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সরকারের কাছে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার স্বার্থে বিলটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। তারা বলেছেন, যথাযথ প্রক্রিয়ায় এবং সংশি্লষ্ট সবার অংশগ্রহণে জ্বালানি খাতে ক্রয়সংক্রান্ত উদ্যোগ নিতে হবে।আজ সোমবার সংগঠনের এক বিবৃতিতে এ উদ্বেগ ও বিল প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বিবৃতিতে সংগঠনের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বিলটির ৯ ধারা অনুসারে এ আইনে বিদ্যুৎ ও জ্বালানিসংক্রান্ত কোনো ব্যবস্থা ও সদ্ধিান্ত এবং আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে যে বিধান রাখা হয়েছে, তা জনগণের প্রত্যাশিত গণতানি্ত্রক ও জবাবদিহিমূলক সরকার-ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে করে সরকারি ক্রয় খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার যে নির্বাচনী অঙ্গীকার সরকার জনগণের কাছে করেছে, তার বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ করে তুলবে। বিদ্যুৎ খাতে দ্রুত অগ্রগতির যুক্তি যেমন অনস্বীকার্য, তেমনই অপরিহার্য এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ। ইফতেখারুজ্জামান আরও বলেন, সুস্থ প্রতিযোগিতা ও বস্তুনিষ্ঠতার বিধান নিশ্চিত না করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি, সঞ্চালন ও বিপণনসংক্রান্ত সদ্ধিান্ত নেওয়া হলে অনিয়ম ও দলীয় প্রভাবের ঝুঁকি বাড়বে। উলে্লখ্য, ২০১০-১১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যথাক্রমে চার হাজার ৯৯৫ ও এক হাজার ৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।