বিদ্যুৎ কৌটায় রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরম লোডশেডিং। সকাল সাড়ে নয়টা থেকে বেলা সোয়া দুইটা পর্যন্ত টানা বিদ্যুৎ নেই। গত শনিবার বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে জানতে পল্লী বিদ্যুতের স্থানীয় অভিযোগকেন্দ্রে ফোন করেন ময়মনসিংহের নান্দাইলের দত্ত ব্রাদার্স নামে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা মহাদেব দত্ত। অপর প্রান্ত থেকে তাঁকে বলা হয়, ‘আপনার বেশি প্রয়োজন থাকলে বিদ্যুৎ কৌটায় ভরে রাইখেন।’ উপমহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ওই সময় দায়িত্বে থাকা ব্যক্তিকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। নান্দাইল প্রতিনিধি