বিদ্যুৎ চেয়ে ফ্যাক্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ১৬টি উপজেলায় প্রতিদিন ১৫০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন, কিন্তু জাতীয় গ্রিড থেকে মাত্র ৮০-৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে অব্যাহত লোডশেডিংয়ের কারণে গ্রাহকেরা ক্ষুব্ধ। তাই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবের কাছে গতকাল বুধবার ফ্যাক্সযোগে চিঠি পাঠিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। চিঠিতে বলা হয়, বিদ্যুতের দাবিতে ইতিমধ্যে কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা