বিদ্যুৎ নেই তিন দিন, মহাসড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিন ধরে বিদ্যুৎ বন্ধ থাকার প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মধ্যপাড়া এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেছে এলাকাবাসী। এ সময় যান চলাচল বন্ধ ছিল। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত হাজার হাজার জনতা সড়ক অবরোধ করে রাখে। এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ ছিল।স্থানীয় দুর্বার সমিতির সভাপতি আবুল বাশার চঞ্চল বলেন, ‘বিদ্যুতের খামখেয়ালিপনায় আমরা তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছি। পল্লী বিদ্যুৎ সমিতিকে এ ব্যাপারে অভিযোগ করলেও কোনো কাজে আসে না। তাই বাধ্য হয়ে এলাকাবাসী সড়ক অবরোধ করেছে।’পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মনিরউদ্দিন মজুমদার জানান, ঝড়ে লাইন নষ্ট হয়ে গেছে। বড় লাইনের জন্য ঠিক করতে সময় লাগছে।কটিয়াদি থানার পুলিশের সেকেন্ড অফিসার মনসুর আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।