বিদ্যুৎ প্রকল্প অনুমোদন ও স্থাপনে অনিয়ম হচ্ছে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদ্যুৎ প্রকল্প অনুমোদন ও স্থাপনে ব্যাপক অনিয়ম ও অস্বচ্ছতার পরিচয় দিয়েছে সরকার। অনৈতিক এ কর্মকাণ্ডের সঙ্গে যেসব সরকারি কর্মকর্তা জড়িত, বিএনপি ক্ষমতায় এলে তাঁদের জবাবদিহি করতে হবে। কারণ, কোনো অন্যায়কে আইনের মোড়কে ন্যায় বলে প্রতিষ্ঠিত হতে দেবে না বিএনপি।আজ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে। যেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকবে না। কিন্তু বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারে রাজনৈতিক স্বার্থ হাসিলের চষ্টো করছে। তিনি আরও বলেন, বিএনপিকে জড়িয়ে সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে যে রাজনৈতিক হয়রানি করছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ, আসাদুল করিম শাহীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।