বিদ্যুৎবিহীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ও চামরদানী ইউনিয়নের চারটি গ্রাম ও একটি বাজারে পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও লাভ হয়নি। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্বে থাকা রামশঙ্কর রায় জানান, মধ্যনগর সড়কে কাজ চলছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের আবেদনে দুর্ঘটনা এড়াতে তাঁরা বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। সড়কটিতে বিদ্যুতের ৩১টি খুঁটি রয়েছে। ধরমপাশা প্রতিনিধি