বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর প্যারিদাস রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তাঁরা হলেন ইব্রাহিম (৩২) ও আকবর (৩০)। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, প্যারিদাস রোডের সিংটোলায় নির্মাণাধীন মসজিদের তৃতীয় তলায় ইব্রাহিম, আকবরসহ বেশ কয়েকজন শ্রমিক বাঁশ ওঠানোর কাজ করছিলেন। বাঁশগুলোর বেশির ভাগ ছিল কাঁচা। এর একটি বাঁশের সঙ্গে বিদ্যুতের তারের ছোঁয়া লাগলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ইব্রাহিম ও আকবর ঘটনাস্থলে মারা যান। আহত হন ইব্রাহিমের ভাই বিল্লাল। ওসি রফিকুল ইসলাম আরও জানান, ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।