বিদ্রোহ: পিলখানার ঘটনায় ৮৪ জওয়ানের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টর সদর দপ্তর পিলখানায় ২০০৯ সালে বিদ্রোহের ঘটনায় ৮৪ জন আসামির সবার সাজা হয়েছে। এঁদের মধ্যে ২৩ জন জওয়ানকে সর্বোচ্চ সাত বছর করে সাজা দেওয়া হয়েছে।বিশেষ আদালত-১১-এর সভাপতি কর্নেল ইফতেখার উদ্দিন মাহমুদ আজ সকালে এ রায় ঘোষণা করেন। রায়ে একজন জওয়ানকে সর্বনিম্ন চার মাসের সাজা দেওয়া হয়েছে। আদালত আসামিদের বিরুদ্ধে পাঁচটি অপরাধ আমলে নিয়েছেন। এগুলো হলো—দরবার হলে মহাপরিচালকের আদেশ অমান্য করা, বিদ্রোহ দমনে কোনো প্রচেষ্টা না নেওয়া, অধীনদের নিয়ন্ত্রণ না করা, বিদ্রোহে অংশ গ্রহণ করা, বিদ্রোহে নেতৃত্ব দেওয়া এবং লাশ গুমে সহায়তা করা।ঢাকা সেক্টর সদরে ১৮ কার্য দিবসে এ বিচার সম্পন্ন হয়। মামলার বাদী ছিলেন নায়েক সুবেদার শাহ আলম ভূঁইয়া।