বিদ্রোহের দুই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ ফেব্রুয়ারি (২০০৯) সকাল নয়টা ২ মিনিট: দরবার শুরু।মোট উপস্থিত ছিলেন দুই হাজার ৫৬০ জন।সকাল নয়টা ২৬ মিনিট: ডিজির বক্তব্যের সময় দুজন বিদ্রোহী অতর্কিতে মঞ্চে প্রবেশ করে। বিদ্রোহের শুরু।১০টা ১৫ মিনিট: র্যাবের একটি দল পিলখানার ৩, ৪ ও ৫ নম্বর ফটকে পৌঁছায়। ১০টা ৩০ মিনিট: বিদ্রোহীরা গুলি ছুড়তে ছুড়তে দরবার হলে ঢোকে১০টা ৩৫ মিনিট: ডিজির নেতৃত্বে কর্মকর্তারা এক সারিতে দরবার হল থেকে বের হন। সিঁড়িতে পা দিতেই ব্রাশফায়ার। মুহূর্তে ঢলে পড়েন ডিজিসহ আরও কয়েকজন কর্মকর্তা। ১১টা নাগাদ সেনাবাহিনীর একটি দল ধানমন্ডির মেডিনোভা ক্লিনিকের সামনে অবস্থান নেয়। বেলা ১২টা ১৫ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে পিলখানায় অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে লিফলেট ছাড়া হয়। হেলিকপ্টার লক্ষ্য করে গুলি হেলিকপ্টারে ছয়টি গুলি লাগে। ১২টা ৩০ মিনিট: ৩ নম্বর ফটকের সামনে বিডিআরের পক্ষে মিছিল হয়।দুপুর একটা ৩০ মিনিট: প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাদা পতাকা নিয়ে ৪ নম্বর ফটকের সামনে যান প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সরকারি দলের হুইপ মির্জা আজম।বিকেল তিনটা: প্রতিমন্ত্রী নানক, সাংসদ ফজলে নূর তাপস ও হুইপ মির্জা আজম বিদ্রোহীদের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে রাজি করান।তিনটা ৪০ মিনিট: ১৪ সদস্যের বিডিআর প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করেন। যমুনায় তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় ছয়টা: প্রধানমন্ত্রী বিদ্রোহী সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং অস্ত্র জমা দিয়ে তাদের ব্যারাকে যাওয়ার নির্দেশ দিয়েছেন।সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিট: যমুনা থেকে বিদ্রোহীদের প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে নানক ও মির্জা আজম পিলখানায় ফেরেন।সন্ধ্যা সাতটা: প্রধানমন্ত্রীর সাধারণ ক্ষমা ঘোষণাকে গেজেট আকারে প্রকাশের দাবি করে এবং আগের মতো উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে জওয়ানেরা।রাত আটটা: ধানমন্ডির হোটেল আম্বালা-ইন-এ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বিদ্রোহীদের আরেকটি প্রতিনিধিদলের বৈঠক শুরু। নানক ও মির্জা আজম, পুলিশের আইজি, র্যাবের ডিজি, গোয়েন্দা কর্মকর্তারাও ছিলেন। সন্ধ্যার পর পিলখানায় বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন করে কর্মকর্তাদের লাশ সরানো শুরু ও পুঁতে ফেলা হয়।২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত একটা: স্বরাষ্ট্রমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী ও আইজিপি পিলখানার ভেতরে যান, বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসেন।রাত একটা ৩০ মিনিট: বিদ্রোহীরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিছু অস্ত্র সমর্পণ করে।২৬ ফেব্রুয়ারি ভোর চারটা ১০ মিনিট: স্বরাষ্ট্রমন্ত্রী আটকে পড়া ১৫ জন জিম্মিকে বের করে আনেন।২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টা: মন্ত্রী মতিয়া চৌধুরী, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও সাংসদ তাপস বিডিআর ৪ নম্বর ফটকে উপস্থিত হন।সকাল ১০টা: যমুনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ ও মহাজোটের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক শুরু।বেলা ১১টা ৩০ মিনিট: প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত। এরপর তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। বেলা একটা ৩০ মিনিটে সাংসদ মাহবুব আরা ও সেগুফতা ইয়াসমিনের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল পিলখানায় যায়। প্রায় এক ঘণ্টা পর তাঁরা তিন সেনা কর্মকর্তার পরিবারের সদস্যদের বের করে আনেন।একই সময়ে হোটেল আম্বালায় মতিয়া চৌধুরী ও এরশাদসহ অন্যান্যের সঙ্গে বিদ্রোহীদের বৈঠক ভেঙে যায়। বিদ্রোহীদের দুপুর দুইটার মধ্যে সব অস্ত্র জমা দিয়ে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেয় সরকার। পিলখানার মূল ফটকে জওয়ানদের আবার গুলিবর্ষণ।বেলা দুটা ৩০ মিনিট: সরকারের ১২ সদস্যের মধ্যস্থতাকারী কমিটি গঠন। আওয়ামী লীগের নেতা আব্দুল জলিলের নেতৃত্বে এ কমিটি পিলখানায় যায়। কমিটি বিদ্রোহীদের সঙ্গে হোটেল আম্বালায় আবার বৈঠক করে।বেলা দুইটা ৩০ মিনিট: টেলিভিশন ও বেতারে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার। বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে যেতে নির্দেশ। ভাষণের পর বিদ্রোহীরা অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত নেয়।বিকেল চারটা: হোটেল আম্বালায় অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের বৈঠক। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী এবং নানক ও মির্জা আজম পিলখানার ভেতরে যান।বিকেল পাঁচটা ৫০ মিনিটে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ শুরু। সন্ধ্যা ছয়টা ৩০ মিনিট: সমর্পিত অস্ত্র হেফাজতে নিতে পিলখানায় পুলিশের প্রবেশ। রাতে পুলিশ পিলখানায় অবস্থান গ্রহণ করে।রাত আটটা ৩০ মিনিট: পিলখানা থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা— পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।তথ্য সূত্র: সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন