বিদ্রোহের দুই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২৫ ফেব্রুয়ারি (২০০৯) সকাল নয়টা ২ মিনিট: পিলখানায় দরবার শুরু। সকাল নয়টা ২৬ মিনিট: ডিজির বক্তব্য চলাকালে মঞ্চের বাঁ দিকের পেছন থেকে দুজন বিদ্রোহী অতর্কিতে মঞ্চে প্রবেশ। বিদ্রোহের শুরু। নয়টা ৩০ মিনিট: ডিজি নিজে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানসহ অন্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে সেনা হস্তক্ষেপের অনুরোধ। ১০টা ৩০ মিনিট: বিদ্রোহীরা গুলি ছুড়তে ছুড়তে দরবার হলে ঢোকে এবং কর্মকর্তাদের বের হয়ে আসার নির্দেশ। আনুমানিক ১০টা ৩৫ মিনিট: ডিজির নেতৃত্বে কর্মকর্তারা এক সারিতে দরবার হল থেকে বের হয়ে মাত্র বাইরে দাঁড়ানো মুখবাঁধা সৈনিকেরা ব্রাশফায়ার করে। ডিজিসহ আরও কয়েকজন কর্মকর্তার মৃত্যু।  ১১টায় বিদ্রোহীরা ম্যাগাজিন ভেঙে গুলি-বারুদ সংগ্রহ করে। সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে কেন্দ্রীয় অস্ত্রাগার লুট। বিদ্রোহীরা ১৬টি গাড়িতে অগ্নিসংযোগ।  বেলা ১২টা ১৫ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে পিলখানায় বিদ্রোহীদের প্রতি অস্ত্র সমর্পণের আহ্বানে লিফলেট বিতরণ। হেলিকপ্টার লক্ষ্য করে গুলি। ১২টা ৩০ মিনিট: ৩ নম্বর ফটকের সামনে বিডিআরের পক্ষে শতাধিক মানুষের মিছিল। বিকেল তিনটা: প্রতিমন্ত্রী নানক, সাংসদ ফজলে নূর তাপস ও হুইপ মির্জা আজমের সঙ্গে বিদ্রোহীদের কথা।  বিকেল তিনটা ৪০ মিনিটে তাঁরা ১৪ সদস্যের বিডিআর প্রতিনিধিদলকে নিয়ে যমুনায় প্রবেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক । সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিট: যমুনা থেকে বিদ্রোহীদের প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে নানক ও মির্জা আজম পিলখানায় ফেরা। সন্ধ্যার পর পিলখানায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে কর্মকর্তাদের লাশ সরানো শুরু ও পুঁতে ফেলা হয়। ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত একটা: স্বরাষ্ট্রমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী ও আইজিপি পিলখানার ভেতরে যান। রাত একটা ৩০ মিনিট: বিদ্রোহীরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিছু অস্ত্র সমর্পণ করে। ২৬ ফেব্রুয়ারি ভোর চারটা ১০ মিনিট: স্বরাষ্ট্রমন্ত্রী আটকে পড়া ১৫ জন জিম্মিকে উদ্ধার। ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টা: মন্ত্রী মতিয়া চৌধুরী, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও সাংসদ তাপস বিডিআর ৪ নম্বর ফটকে উপস্থিত হন। ১১টা ৩০ মিনিট: প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত।  বেলা দুটা ৩০ মিনিট: সরকারের ১২ সদস্যের মধ্যস্থতাকারী কমিটি গঠন। বিদ্রোহীদের সঙ্গে হোটেল আম্বালায় বৈঠক। বেলা দুইটা ৩০ মিনিট: টেলিভিশন ও বেতারে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার। বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে যেতে নির্দেশ। ভাষণের পর বিদ্রোহীরা অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত নেয়। বিকেল চারটা: হোটেল আম্বালায় অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের বৈঠক। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী এবং নানক ও মির্জা আজম পিলখানার ভেতরে যান। বিকেল পাঁচটা ৫০ মিনিটে বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ শুরু। রাত আটটা ৩০ মিনিট: পিলখানা থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা—পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।তথ্যসূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন