বিধবা চরিত্রে ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণভাবে পথ চলতে অভ্যস্ত লাঠিয়ালের বিধবা স্ত্রী স্বর্ণ। অল্প শিক্ষিত স্বর্ণের বিয়ে হয়েছিল এক লাঠিয়ালের সঙ্গে। বছরখানেক না যেতেই নিেঁখাজ হয় তাঁর স্বামী। শুরু হয় স্বর্ণের অপেক্ষার পালা। কিন্তু এক রাতে তাঁর সামনেই মৃত্যু হয় স্বামীর। শুরু হয় তাঁর জীবনের নতুন গল্প। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে ‘সন্তরণ’ নাটকটি। এতে স্বর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রুলিন রহমান। সন্তরণ নাটকে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে ছবি বলেন, ‘এ পর্যন্ত অনেক ধরণের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু বিধবার ভুমিকায় কখনো অভিনয় করা হয়নি। প্রথমবারের মত বিধবা চরিত্রে অভিনয় করলাম। চরিত্রটি নিজ বৈশিষ্ট্য ও বৈচিত্রে ভীষণ রহস্যময়। চরিত্রায়নের ক্ষেত্রে নিজের চলাফেরা, বাচনভঙ্গি, পোশাক নির্বাচন সব ক্ষেত্রেই অনেক বেশি সচেতন থাকতে হয়েছে। সন্তরণ নাটকের গল্পে ভদ্র সমাজের নানা বিরোধ, ভন্ডামি, হীনতা ও কুসংস্কার সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কাল বুধবার রাত নয়টায় মাছরাঙা টিভিতে দেখানো হবে ‘সন্তরণ’ নাটকটি।