বিধানসভা নির্বাচনে অংশ নেবেন না মমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দোপাধ্যায় অংশ নেবেন না বলে জানিয়েছেন।আজ বুধবার তারা টিভি এ কথা জানিয়েছে।কেন্দ্রের রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আরও বলেন, তাঁর দল যদি নির্বাচনে জয়লাভ করে, তাহলে তিনি ছয় মাসের মধ্যে উপনির্বাচনে অংশ নেবেন। তবে দলকে জয়ী করার জন্য তিনি সরাসরি নির্বাচন প্রচারে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ছয় দফায় নির্বাচন শুরু হবে ১৮ এপ্রিল, শেষ হবে ১০ মে। আর নির্বাচনের ভোট গণনা হবে ১৩ মে।