বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ৫৮ আসন দেওয়ার সিদ্ধান্ত মমতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার আসন্ন নির্বাচনে কংগ্রেস দলকে ২৯৪ আসনের মধ্যে ৫৮টি দিতে চাচ্ছেন বলে জানা গেছে।তবে পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রধান মানস ভূঁইয়া ৯৮টি আসনের দাবিতে অনড় আছেন।অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পশ্চিমবঙ্গের দায়িত্বে সম্পাদক শাকিল আহমদ বর্তমানে কলকাতায় আছেন। আজ মঙ্গলবার মানস ভূঁইয়া এ ব্যাপারে দুই ঘণ্টা শাকিল আহমদের সঙ্গে বৈঠক করেন বলেও জানা গেছে। শাকিল আহমদ জেলার কংগ্রেস নেতাদের সঙ্গেও আসনের বিষয়ে আলাপ করে দিল্লিতে প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখার্জীকে এ বিষয়ে অবহিত করবেন।শেষমেশ প্রণব মুখার্জী ও তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে আসনসংকটের সমাধান হবে।—তারা টিভি