বিধি বাম...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের পোর্টসমাউথের সাউথসিতে বন্ধুর সঙ্গে ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন এসেক্সের বাসিন্দা জনাথন ওকোলা। তবে পুলিশের কাছে তা অস্বীকার করে ওকোলা বলেন, ঘটনার সময় বাড়িতে বসে তিনি টেলিভিশনে ফুটবল খেলা দেখছিলেন। কিন্তু বিধি বাম। নিজ হাতে লেখা ডায়েরিই তাঁকে ধরিয়ে দেয়। পুলিশ ওকোলার বাসায় তল্লাশি করে ওই ডায়েরি খুঁজে পায়। তাতে ২০১০ সালের ১২ জুনে লেখা ছিল, ‘পোর্টসমাউথে গিয়েছি, ডাকাতি সংঘটিত হয়েছে।’ এ প্রমাণের ভিত্তিতেই ফেঁসে যান ওকোলা। কারণ, ডাকাতির ঘটনাটি ওই তারিখেই ঘটেছিল। আগামী মাসে আদালতে তাঁর সাজা ঘোষণা করা হবে। টেলিগ্রাফ, ডেইলি মেইল